Friday, June 26, 2026

হ্নীলা আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠিত ; সভাপতি প্রবাল শর্মা



মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার: গত ‎২৫জুন দুপুর সাড়ে ১২টারদিকে টেকনাফের হ্নীলা আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা হ্নীলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কামাল আহমদের সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

‎এতে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম মেম্বার,হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মারুফা সোলতানা,অভিভাবক মনিরুল ইসলাম, হুমায়ুন রশিদ,প্রাইমারী স্কুল শিক্ষিকা মর্জিয়া খানম,শিক্ষানিরাগী উম্মে সালমা,অভিভাবিক দিলারা বেগম,ফাতেমা বেগমসহ স্কুলের শিক্ষক- শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। স্কুল ও ছাত্র- ছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনার পর সরকারী বিধি মোতাবেক হ্নীলা আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রস্তাব করা হলে উপস্থিত সকলের সম্মতিক্রমে প্রবাল শর্মা সভাপতি, মনিরুল ইসলাম সহসভাপতি, কুতুব উদ্দিন সদস্য সচিব, কামাল আহমদ,মারুফা সোলতানা,মোঃ রফিকুল ইসলাম, মর্জিয়া খানম, উম্মে সালমা, হুমায়িন রশিদ, দিলারা বেগম ও ফাতেমা বেগমকে সদস্য করে হ্নীলা আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠিত হয়। কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি স্বাগত বক্তব্য দিয়ে অত্র বিদ্যালয় এবং ছাত্র-ছাত্রীদর পড়াশুনার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। শেষে নবনির্বাচিত সভাপতিকে স্কুলের পক্ষ হতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home