কালিগঞ্জের দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
মোমিনুর রহমান:
কালিগঞ্জের দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জের দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি ও ইয়াবা জব্দ করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগর থেকে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ইয়ার আলী উপজেলার শংকরপুরের আব্দুল জব্বার তালুকদারের ছেলে।
থানা পুলিশ জানায়, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবের নেতৃত্বে পুলিশ ও র্যাব-৬ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে কৃষ্ণনগর গ্রামে জনৈক আলমগীরের বাড়ি থেকে ইয়ার আলীকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি ও ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তর করতে সক্ষম হন। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

No comments