সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি, ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবেক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
রবিবার (২৯ মার্চ) বেলা ৩টায় টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এর সভাপতিত্বে এ সকল সভা অনুষ্ঠিত হয়।
সভায় গতমাসের রেজুলেশনে উপর অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মো. হারুন-অর-রশীদ, আইসিটি সহকারী পরিচালক সুব্রত দত্ত, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা এর ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যগণ।
সাইবার অপরাধ প্রতিরোধ; জেলা পর্যায়ে সাইবার আদালত গঠনের সুপারিশ, মামলার আরজি গঠনে বিশেষজ্ঞ মতামত নেওয়া, সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার প্রতিরোধ কার্যক্রম জোরদার, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন, প্রশিক্ষণ, শিক্ষা সচেতনতামূলক কন্টেইন তৈরি ও সম্প্রচার করা, আমলযোগ্য অপরাধ আপস না করার দিকে খেয়াল রাখা।
আইসিটি; শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকদের মধ্যেমে ডিভাইস নিয়ন্ত্রণ কৌশল, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, অনলাইন অপসংস্কৃতি প্রতিরোধ, অনলাইন মনিটরিং জোরদার, এআই জেনারেটেড তথ্য ও কন্টেইন চিহ্নিতকরণ, আমলযোগ্য অপরাধ দ্রুত আইনের আওতায় আনা, সিভিল প্রটেকশন ফোর্স তৈরি করা।
ইনোভেশন; সরকারি অফিসের সকল তথ্য জেলার মোট ১৩১টি আইসিটি ল্যাব সম্বলিত স্কুলগুলোতে তদারকি জোরদার অরা, ল্যাব সচল রাখা ও শিক্ষার্থীদের ল্যাব ব্যবহার নিশ্চিত করা ও আর্থিক ব্যবস্থাপনা, মাস্টার ট্রেইনারদের সম্পৃক্তকরা, ইনোভেশনগুলো সংরক্ষক, সংগ্রহ ও নতুন নতুন কন্টেইন বা ধারণা সংগ্রহ ও মূল্যয়ন করা।
তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবেক্ষণ; অফলাইন-অনলাইনে তথ্য প্রকাশে সত্য ও সচেতন থাকা, মিথ্যা গুজব তথ্য চিহ্নিত করা, সরকারি যে কোন আইনের আদেশ দ্রুত সম্প্রচার করা বিবিধ।
সভাগুলো সঞ্চালনা করেন সহকারী কমিশনার আফরিন সিদ্দিকা।

No comments