নবাবগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-২
ডেক্স নিউজ : ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের শান্তিনগর গ্রামে ১১ বছর কিশোরীকে ধর্ষণের মামলায় মঙ্গল লিপি দম্পতিকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
গত ১৫ই ফ্রেরুয়ারি ২০২৬ ইং কিশোরী ধর্ষণের অভিযোগ করেন কিশোরীর বাবা নবাবগঞ্জ থানা অভিযোগ করেন। অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করে মাঠে নামে নবাবগঞ্জ থাকার চৌখোশ উপ-পরিদর্শক এস আই মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম।
অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কিশোরীর বাবা একটি ৯(১)৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধনী ২০২০)তৎসহ ১৯০/২১২ প্যানেল কোড ১৮৬০
মামলা দায়ের করেন। মামলার আসামী ধর্ষণকারী
শান্তিনগর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মঙল(৬০) .ও তার স্ত্রী লিপি বেগম(৪৫), মোঃ আলমাছ (৫০) পিতা মৃত : মুনছের আলী, গ্রামঃ বিলপল্লী, নয়নশ্রীর নবাবগঞ্জ ঢাকা, এদের নামে।
মামলা হওয়ার পর ৩ জনই আত্ত্বগোপনে ছিলেন বলে জানান মামলার তদন্ত কর্মকতা সহকারী উপ-পরিদর্শক এস আই মনিরুজ্জামান। গ্রেপ্তারের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন মামলা হওয়ার পর থেকেই অনেক অভিযান চালানো হয়েছে, আসামীরা বিভিন্ন স্থান পরিবর্তন করায় প্রচুর বেক পেতে হয়েছে তবে অভিযান অব্যাহত থাকায় মঙল ও লিপি বেগম কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি একজন(মোঃ আলমছ) কে গ্রেপ্তারের নির্দেশ আছে আমরা তৎপর আছি আশা করি তাকেও আটক করতে সক্ষম হবো।
এব্যাপারে মামলায় বাদির সাথে কথা হলে তিনি বলেন মামলা করার আগেও আমাকে ভয়ভীতি জোরপূর্বক মিলমিশ করার জন্য হুমকি দিয়ে কথা বলে বিলপল্লীর মুনছেরের পুলা আলমাছ।


No comments