Saturday, June 27, 2026

প্রশাসনের নিরব ভূমিকা: সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি



সাতক্ষীরা প্রতিবদেক: সাতক্ষীরা ভোমরা  ভারত সীমান্ত   বিভিন্ন রুট দিয়ে  মানবদেহের ক্ষতিকারক  মরণ নেশা মাদক  প্রবেশ করছে  সাতক্ষীরা শহরে  ছড়িয়ে পড়েছে অলিতে-গলিতে   সাতক্ষীরা জেলা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে হাত বাড়ালেই পাওয়া  যাচ্ছে ইয়াবা, গাঁজা, কোরেক্স, বিভিন্ন বিদেশি মদ সহ সব ধরণের মাদক।

বিশেষ করে ভয়ংকর ভাবে ছড়িয়ে পড়েছে  ইয়াবা  পুরা শহর সেই সাথে বেড়েছে চুরি ছিনতাই ধর্ষণ ইভটিজিং সহ নানা  অপরাধ প্রবণতা।   সাতক্ষীরা শহরের  বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক প্রতিবাদ করলেই দেওয়া হচ্ছে হত্যার হুমকি।

তথ্য অনুসন্ধানে উঠে এসেছে , শহরের চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম সরদার পাড়া এলাকার কালুর ছেলে সাইফুল ইসলাম,  সাইদুল ইসলাম,  মধুমালার ডাঙ্গী এলাকার  শাওন,  পিতা সম্রাট আলমগীর হোসেন, পিতা আবদুল বারী রসুলপুর  এলাকার রুবেল,  রাশেদ,  ইকবাল,  হানিফ,  মাসুম বিল্লাহ,  এছাড়া ইটাগাছা এলাকার কুখ্যাত মাদকসম্রাট  একাধিক মাদক মামলার আসামি হালিম মাস্টার  ও শালক  শামীম, সহ একাধিক মাদক ব্যবসায়ী সক্রিয় ভাবে মাদক ব্যবসা করে যাচ্ছে

এ সকল মাদক ব্যবসায়ী বিরুদ্ধে  একাধিক ও মামলা অভিযোগ থাকলেও পুলিশ গ্রেপ্তার করছে না  শুধু নাম মাত্র  অভিযান পরিচালনা করে থাকেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন মাদকের বিরুদ্ধে  আমাদের পুলিশর অভিযান অব্যাহত রয়েছে কোন মাদক ব্যবসায়ীকে আমরা ছাড় দেবো না এবং মাদক ব্যবসায়ীরা  যত শক্তিশালী হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো

মাদক বিরোধী কমিটির কয়েকজন সদস্য জনান সাতক্ষীরা শহরে যেভাবে মাদক ছড়িয়ে পড়েছে তা ভয়াবহ রুপ নেবে এবং আগামী তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।  সরকারের উচিত কঠোর হস্তে মাদক ব্যবসায়ীদের নির্মূল করে শাস্তির আওতাই নিয়ে আসা

নাম প্রকাশ্যে অনিচ্ছুক  একজন রাজনীতিবিদ জানান আইনপ্রয়োগকারী সংস্থা গুলোর নিরব ভূমিকার জন্য মাদকের এই ভয়াবহ আগ্রাসন সাতক্ষীরায় ছড়িয়ে পড়েছে  জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট মোড়, কামালনগর, বাঁকাল, ইটাগাছা-বাঙ্গালের মোড়, পলাশপোল, হাটেরমোড়, সুলতানপুর, পুরাতন সাতক্ষীরা, রাজারবাগান, রসুলপুর, গড়েরকান্দা, চালতেতলা, আমতলা, মিলবাজার, মাগুরা, বিনেরপোতা, লাবসা, যুগরাজপুর, দেবনাগর, মথুরাপুর, লাবসা বাইপাস সড়কের একাধিক স্থানে অনেকটাই প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবাসহ বিভিন্নধরনের মাদক।

এছাড়াও ফোনে বা অনলাইনেও অর্ডার করলে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিচ্ছে চাহিদা অনুযায়ী মাদক। আর শহরের আসপাশে ঝাউডাঙ্গা গোবিন্দকাটি, তুযুলপুর, আলিপুর, বাদামতলা, পুরো ভোমরা ইউনিয়ন জুড়ে রয়েছে ইয়াবাসহ সবধরনের মাদকের আড়ত। আর এই মাদক বিকিনিতে গড়ে উঠেছে বহু ছোট-বড়ো মাদক চোরাকারবারি চক্র।

এসব এলাকায় মাদকের সাথে সম্পৃক্তদের এক এক করে নামও বলা সম্ভব। মাদক সাথে জড়িতদের দীর্ঘ তালিকাও রয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে। বিজিবি, পুলিশ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রত্যক্ষ সহযোগিতায় চোরাকারবারিরা বেপরোয়া ভাবে ভারত থেকে চোরাপথে মাদক আমদানি করে তা সরবরাহ করছে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

অপরদিকে দিনদিন জেলা ব্যাপী মাদকাসক্তের সংখ্যা বেড়েই চলেছে দেখার কেউ নেই।

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home