Saturday, June 27, 2026

মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ

 



হাফিজুর রহমান কালীগঞ্জ প্রতিনিধি :  মাদকের বিরুদ্ধে যখন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলাজুড়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠন একযোগে সোচ্চার, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন।


ভিডিওটিতে কথিতভাবে কাজী আবু সাঈদ সোহেল-কে মাদক, বিশেষ করে ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং উপজেলা জুড়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে একের পর এক প্রশ্ন উঠছে—যদি ভিডিওটি সত্য হয়ে থাকে, তাহলে মাদকের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলনের বার্তা কোথায় দাঁড়াবে? জনসম্মুখে থাকা ব্যক্তিদের নৈতিক দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।


এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল বলছে, ঘটনাটি নিয়ে রাজনৈতিক বিতর্ক নয়, বরং নিরপেক্ষ তদন্ত হওয়াই জরুরি। ভিডিওটি আসল নাকি সম্পাদিত—তা আধুনিক ফরেনসিক প্রযুক্তির মাধ্যমে যাচাই করে প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন তারা।

সচেতন মহলের বক্তব্য, মাদকের বিরুদ্ধে অবস্থান কেবল বক্তব্যে নয়, ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত হতে হবে। আর অভিযোগ যদি মিথ্যা হয়, তবে সেটিও দ্রুত তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া উচিত।

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home