শহরে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী রবি গ্রেপ্তার - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, August 17, 2025

শহরে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী রবি গ্রেপ্তার


ডেক্স নিউজ:সাতক্ষীরা শহরে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাত ৯টার দিকে সেনাবাহিনীর সাতক্ষীরা সদর ক্যাম্প কর্তৃক এ অভিযান পরিচালিত করে তাকে আটক করা হয়। আটক এমএম রবিউল ইসলাম (৬০) সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

অভিযানে আটক রবিউলের বাসা থেকে ২০ বোতল ফেন্সিডিল, ২০ পিস ইয়াবা, ৬০টি অবৈধ ভারতীয় ট্যাবলেট (গ্লিসিফেজ-৫০০), ১০ প্যাকেট রয়েল সিগারেট, নগদ ৬৯,০২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড, একটি পাসপোর্টসহ অসংখ্য মাদক সেবনের কলকি, লাইটার ও ফয়েল পেপার উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, আটক রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন অতীতে সাতক্ষীরা সদরের কাঠিয়া এলাকায় পতিতাবৃত্তির উদ্দেশ্যে অবৈধ আবাসিক হোটেল পরিচালনা করতেন এবং একই সঙ্গে ফেন্সিডিল ব্যবসা চালাতেন। তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সম্পর্কিত দুটি মামলা চলমান রয়েছে

পরে আটক আসামিকে জব্দকৃত মাদকদ্রব্যসহ রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক জানান, আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages