বিএনপির মনোনয়ন না দেওয়ায় নলতায় হরতাল–সড়ক অবরোধ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 4, 2025

বিএনপির মনোনয়ন না দেওয়ায় নলতায় হরতাল–সড়ক অবরোধ



নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম মনোনয়ন না পাওয়ায় সাতক্ষীরার নলতায় মঙ্গলবার অর্ধ-দিবস হরতাল পালিত হয়েছে। এছাড়া নলতা হাসপাতাল মোড় অবরোধ করে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ডা. শহিদুল আলমের সমর্থকেরা।


তবে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধে দীর্ঘ যানজট তৈরি হয় সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে। এতে জনভোগান্তি চরমে ওঠে।

নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রতিবাদ সভায় বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা। অন্যথায় আজ বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসহ আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

এছাড়া বক্তারা ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারবে বলে কেন্দ্রীয় নেতাদের হুঁশিয়ার করেন।

এসব কর্মসূচিতে সাধারণ জনগণের পাশাপাশি অনেক নারীকেও অংশগ্রহণ করতে দেখা গেছে। এছাড়া নলতা ও কালিবাড়িসহ এর পার্শ্ববর্তী এলাকায় সকল ব্যবসাসহ অন্যান্য প্রতিষ্ঠান অর্ধ-দিবস বন্ধ থাকতে দেখা যায়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages