আশাশুনিতে ১১দলীয় জোটের এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী উন্নয়ন পরিকল্পপনা পেশ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, February 2, 2026

আশাশুনিতে ১১দলীয় জোটের এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী উন্নয়ন পরিকল্পপনা পেশ

 


ডেক্স নিউজ : সাতক্ষীরা -৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এর নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পেশ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১.৩০ টায় আশাশুনি প্রেস ক্লাবে আশাশুনি উপজেলার জন্য নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা সংবাদ সম্মেলনের মাধ্যমে পেশ করা হয়।  

এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও আসন পরিচালক জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান ৪০ দফা নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পাঠ করেন। পরিকল্পনার মধ্যে টেকসই বেড়ীবাঁধ নির্মান,কোলন-ঘোলা-কল্যানপুর ত্রিমোহনায় ৩ নোজ ব্রিজ নির্মান,জলাবদ্ধতা নিরসনে ৪০টি খাল খনন করে সুপেয় মিঠা পানির আধার নির্মান,গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় ৩৯৬টি রাস্তা নির্মান, বিসি দ্বারা ২.১৯৪ কি.মি উপজেলা সড়ক,১৫.০৬২ কি.মি ইউনিয়ন সড়ক, এবিসি দ্বারা ১০৪.৮৯০ কি.মি গ্রাম সড়ক, বিবিসি দ্বারা ৩২.০০০ কি.মি, ইউনি ব্লক দ্বারা ৩.৭৫০ কি.মি গ্রাম সড়ক উন্নয়ন, গ্রামীণ সড়কে ৫০টি বক্স কালভার্ট,১৬০.০০০ মিটার ব্রিজ নির্মান,২১০.০০০ মিটার ইউড্রেন নির্মান,২০২.৯২৪ কি.মি সেফটি ওয়ার্কস,আরসিসি প্যালাসাইডিং ওয়ার্কস করা, ৯টি কাঁচা বাজার উন্নয়ন,উপজেলা পরিষদে ৪ তলা ডরমেটরি ভবন নির্মান,নদী/পুকুরের ২টি ঘাট নির্মান, ১০টি গুরুত্বপূর্ণ খেয়াঘাট নির্মান (কুড়িকাহুনিয়া লঞ্চঘাট ও যাত্রী ছাউনির ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পয়েন্টে ১০০টি ড্রেন নির্মান, প্রত্যেক ইউনিয়নে সুপেয় পানির ব্যবস্থা,আশাশুনি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা,আশাশুনি বাজার রক্ষা বাধ নির্মান, আশাশুনি সদরে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি কলেজ ও মডেল মহিলা মাদ্রাসা নির্মান, সাব রেজিস্ট্রী অফিসের স্থায়ী ভবন নির্মান, থানাকে মডেল থানায় উন্নীত করা,লবণ সহনশীল জমিতে কৃষিজাত পন্য উৎপাদন,মাছ সংরক্ষণে হিমাগার নির্মান,মাদকমুক্ত সমাজ গড়া,যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে সহযোগিতা, বলাবাড়িয়া কুড়িবাহুনিয়া ও হরিশখালী স্লুইচ গেট নির্মান,উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সক্রীয় ও নতুন ক্রীড়া ভবন নির্মান,প্রেস ক্লাবকে আধুনিকায়ন করা, জিমনেশিয়াম নির্মান,বালিকা বিদ্যালয়কে সরকারি করন,আশাশুনি সদর হাটের স্থায়ী জায়গা বরাদ্দ ও অবকাঠামো উন্নয়ন,সদরে বেসরকারি ব্যাংকের শাখা নিয়ে আসা,বিধবা ও স্বামী নিগ্রিহীতা মহিলাদের কর্মসংস্থান,সবুজ চরে আধুনিক বনায়ন ও সরকারি রাস্তার পাশে গাছ লাগানো,মসজিদ মন্দির প্যাকোডা স্কুল কলেজ ও মাদ্রাসার উন্নয়ন, প্রয়োজনমত স্লুইচ গেট নির্মান,কয়েকটি ইউপি ভবন নির্মান,ফায়ার সার্ভিস অফিসে আধুনিক এ্যাম্বুলেন্স ক্রয়ে চেষ্টা,গৃহহীন মানুষের গৃহ তৈরীর ব্যবস্থা, উপজেলার রাস্তার উপরের বাজার উপযুক্ত স্থানে সরানোর ব্যবস্থা,প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার তৈরির চেষ্টা করার পরিকল্পনার কথা উপস্থাপন করা হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবনা নিয়ে নেতৃবৃন্দ কথা বলেন। একই সাথে কালিগঞ্জ উপজেলাকে নিয়ে পরিকল্পনার কথা জানানো হয়। 

অনুষ্ঠানে জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,জেলা কর্ম পরিষদ সদস্য এড.আঃ সোবহান মুকুল,খেলাফত মজলিসে জেলা সেক্রেটারী মুফতি জাহিদ আব্দুল্লাহ,শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সেক্রেটারী প্রফেসর আঃ গফফার,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নূরুল আফছার মোর্তজা,উপজেলা সহ সেক্রেটারি ডাক্তার রোকনুজ্জামান,অফিস সেক্রেটার মাওলানা রুহুল কুদ্দুস,এবিএম আলমগীর পিন্টু,প্রভাষক দীপ্র কুমার মন্ডল,ছাত্র শিবির নেতৃবৃন্দ,প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages