রাজনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দুদক-এর 'সততা সংঘ' পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা :
শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে সাতক্ষীরার রাজনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দুর্নীতি দমন কমিশন এর 'সততা সংঘ' পুনর্গঠন ও পরিচিতি অনুষ্ঠিত।
মঙ্গলবার (৩/২/২০২৬) দুপুর ১২টায় সুপার মোঃ শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে এ কমিটি পুনর্গঠন, পরিচিত ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী সৎ সাহসী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম শ্রেণির আব্দুল্লাহ সাহাদ'কে সভাপতি ও ৯ম শ্রেণির সুরাইয়া সুলতানা মেঘা'কে সাধারণ সম্পাদক করে ১১ শিক্ষার্থীর সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি এবং এ কমিটির সদস্যদের গাইড দেওয়ার জন্য ৫ সদস্যের একটি পরামর্শক কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে।
সততা সংঘ ও পরামর্শ কাউন্সিল পুনর্গঠন পরবর্তী পরিচিতি সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আলোচনা শেষে তাদেরকে শিক্ষা সহায়ক লিফলেট ও তিন জন'কে উপহার প্রদান করা হয়েছে।

No comments