ঐতিহাসিক টিয়ে রাজার পুকুর সংরক্ষণে মানিকহারে বেলা’র উদ্যোগে আলোচনা সভা - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 18, 2026

ঐতিহাসিক টিয়ে রাজার পুকুর সংরক্ষণে মানিকহারে বেলা’র উদ্যোগে আলোচনা সভা

 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: 


সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন মানিকহারে ঐতিহাসিক 'টিয়ে রাজার পুকুর' (দীঘি)-এর ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 'বেলা'-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী অ্যাড. মুকুল। তিনি তার বক্তব্যে পরিবেশগত ভারসাম্য রক্ষা ও স্থানীয় ইতিহাস সংরক্ষণে প্রাচীন জলাশয়গুলোর গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসিএ সদস্য ও বিশিষ্ট পরিবেশকর্মী সাকিবুর রহমান বাবলা, তিনি বাংলাদেশ পরিবেশ ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনের বাস্তবায়ন এবং এই পুকুরের ইতিহাস ঐতিহ্য উপর গুরুত্ব আরোপ করে শুভেচ্ছা বক্তব্য দেন। 

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন অবসর মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল গফফার, মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম ও গোলাম মোস্তফা মল্লিক। 

বক্তারা টিয়ে রাজার পুকুরটির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এর ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন।


সভার দ্বিতীয় পর্যায়ে পুকুরটির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রমকে বেগবান করতে ৭ সদস্য বিশিষ্ট একটি 'আহ্বায়ক কমিটি' গঠন করা হয়েছে। কমিটিতে জাবিদ ইকবাল বাবুকে আহ্বায়ক এবং আমান উল্লাহ মল্লিককে সদস্য সচিব নির্বাচিত করা হয়। নবগঠিত এই কমিটি ঐতিহ্যবাহী এই জলাশয়টি ইতিহাস ঐতিহ্য, প্রচার প্রচারণা, ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ, তথ্য উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, রচনাবলী তৈরি, ও বিবিধ বিষয়ে ঐতিহাসিক রূপ ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ও জনগণের সাথে সমন্বয় করে কাজ করবে।

এবিষয়ে জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা বেলা ও স্থানীয় উন্নয়ন সংগঠন সুন্দরবন ফাউন্ডেশন সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সুন্দরবন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages