দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 1, 2026

দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

 



শেখ রেজাউল ইসলাম বাবলু সাতক্ষীরা:দেবহাটার হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন অভিযোগ উঠেছে জামিলা খাতুন দিং এর বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৮ টার দিকে হাদিপুর এলাকায়। 

ভুক্তভোগী জমির পৈত্রিক দাবিদার হাদিপুর গ্রামের শেখ মুজিবর রহমানের পুত্র আসাদুর রহমান রব জানান, হাদিপুর মৌজায় ৪৫৩ খতিয়ানের এসএ ১৫৮৭, ১৫৮৮,১৫৯০ দাগের বিআরএস ৯৮৫ খতিয়ানের ২৩৯১, ২৩৯৫, ২৩৯৭ দাগের মধ্যে ৮১.৫০ শতক জমি আমার পিতার শেখ মুজিবুর রহমান ১৯৬১ /৬২ সালে ২৬৯৩ নম্বর মামলার মাধ্যমে নিলাম খরিদ মুলে মালিকানা প্রাপ্ত হন। সেই থেকে আমরা ভোগ দখল করে আসছি। 

কিন্তুএই সম্পত্তিতে নজর পড়ে মৃত শেখ সুন্দর আলীর ওয়ারেশ গনের। তারা ২০১৩ সালে ৩৯/১৩ নম্বর এসএ সংশোধনী মামলা করলে ২১/০ ১/ ২০১৯ সালে একটি একতরফা রায় পান। পরবর্তীতে ৩২/১৯ এবং ৩০৫৮/২০২৫ নম্বর মামলায় মহামান্য হাইকোর্টের সিভিল রিভিশনে সকল মামলার রায় স্থগিত করেন। 

এর পরেও থেমে নেই জামিলা খাতুন দিংসহ অন্যান্য ওয়ারেশ গন। তারা মহামান্য হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে সাতক্ষীরা  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  আদালতে ২১১৮/ ২০২৫ এ ১৪৫ কাঃবিঃ ধারায় ধান রোপনের অনুমতি প্রার্থনা করলে উক্ত আদালত বিষয়টি ২৯/৪/২৬ শুনানির দিন ধার্য করেন। এরই মধ্যে রবি বার (১লা মার্চ ২০২৬) সকাল ৮টার দিকে আদালতের নির্দেশেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক দখল করে ধান রোপন করেন তারা।

এসময় উপস্থিত জামিলা দিং সহ ধান রোপন কারীগন  বলেন, আমরা আদালতে ধান রোপনের অনুমতি চেয়েছি তাই ধান রোপন করেছি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages