সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 10, 2026

সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সাতক্ষীরা শহরের সুলতানপুরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়।

দৈনিক খবর বাংলাদেশ ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ রেজাউল ইসলাম বাবলু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক বার্তা বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল আজম খান মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস. এম. মহিদার রহমান, জাতীয় সাংবাদিক সোসাইটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ তৌফিকুজ্জামান লিটু, সাতক্ষীরা অপরাধ উন্মোচন ক্লাবের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, আলোর বার্তার জেলা প্রতিনিধি মোতাহার নেওয়াজ মিনাল, জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি রাইহান সিদ্দিকী, নতুন দিনের জেলা প্রতিনিধি মোতালেব সরদার, দৈনিক বর্তমান কথার সাতক্ষীরা জেলা প্রতিনিধি খান আতাউর রহমান, সাপ্তাহিক সূর্যের আলোর স্টাফ রিপোর্টার মোঃ শরিফুল ইসলাম জুয়েল, সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন, দৈনিক যশোর বার্তা পত্রিকার আশাশুনি প্রতিনিধি ইয়াছিন আরাফাত পিন্টু, খবর সবরকম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মোঃ আব্দুল মালেক, দৈনিক আলোর পরশের স্টাফ রিপোর্টার গাজী হাবিব, আলোকিত সকালের প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর সরদার এবং দৈনিক চিত্র পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শেখ কামরুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনার মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages