শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস উদযাপন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 15, 2026

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস উদযাপন

 



নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় শ্যামনগরের মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেগুনি রঙের একই ডিজাইনের শাড়ি পরা দেড়-শতাধিক নারী একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদ¶িণ করে হরিনগর পানির প্লান্ট এলাকায় গিয়ে শেষ হয়। 

“সকল নারী ও কন্যার জন্য অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদ¶েপ” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র‌্যালিতে দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের নারীরা অংশগ্রহণ করেন। 

র‌্যালিতে অংশগ্রহণকারী নারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে নারীর অধিকার, সমতা ও নিরাপত্তার দাবি তুলে ধরেন।

এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেন এর সহযোগিতায় এবং এএফএডি, এএসডিডিডব্লিউ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে নারী দিবসের এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে র‌্যালিতে অন্যান্যদের উপস্থিত ছিলেন, জিহা সদস্য সুফিয়া খাতুন, প্রতিমা রাণী, রেখা রানী গাইন, শেফালি বিবি, শাহানারা খাতুন, তাছলিমা খাতুন, দিথি রানী, নবনীতা মন্ডল সহ অন্যান্য অতিথিবৃন্দ। 

তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সম-অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করে নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরী।

এ সময় স্থানীয় নারী নেত্রী, কমিউনিটি সদস্য ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে নারীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

স্থানীয়রা জানান, ‘শ্যামনগরে এমন ব্যতিক্রম আয়োজনে আগে কখনো নারী দিবস উদযাপন করা হয়নি। একসাথে অনেক নারী একইরকম শাড়ি পড়ে র‌্যালিতে অংশ নেওয়ায় এটি ব্যতিক্রম লেগেছে’।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages