আশাশুনি পূর্ব শত্রুতার জের ধরে মুরগির ফার্মে আগুন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 3, 2026

আশাশুনি পূর্ব শত্রুতার জের ধরে মুরগির ফার্মে আগুন

 



মমিনুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি : আশাশুনি পূর্ব শত্রুতার জের ধরে এক মুরগির ফার্মে আগুন দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি  ঘটেছে সোমবার আশাশুনি উপজেলার চার নম্বর ওয়ার্ড  ধান্যহাটি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ইদ্রিস আলীর মুরগির ফার্মে। 

ইদ্রিস আলী জানান, তার স্ত্রীকে ধান্যহাটি গ্রামের মৃত মেছের সরদারের ছেলে ইব্রাহিম খলিল দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ ঘটনায় আমি ইদ্রিস আলীর বিরুদ্ধে আশাশুনি থানায় একটি সাধারণ ডাইরি করি। বিষয়টি জানতে পেরে ইব্রাহিম খলিল ক্ষিপ্ত হয়ে আদালতে ৭ ধারায় আমার  বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। 

সেই মামলায় ২ মার্চ আদালতের দিন ধায্য দিলো।  মামলার শুনানি শেষে আদালত থেকে দুই পক্ষ যে যার মত বাড়ি ফিরে আসি। তারপর আমি জরুরি  কাজে আত্মীয়র বাসায় চলে যাই । এরপর ইব্রাহিম খলিল ও তার স্ত্রী সুমি খাতুন এবং হারুন সরদারের ছেলে আবু হাসান তার স্ত্রী ছফুরা খাতুন আমার বাড়ি যেয়ে রাত ৮ টার দিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি বাড়ি না থাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে আমার পরিবারের সাথে ধস্তা ধস্তির শুরু হয়।  এক পর্যায়ে স্থানীয়রা এসে উভয় পক্ষে কে শান্ত করে। এরপর রাত ১ টার দিকে আমার মুরগির ফার্মে আগুন দেয় । আমার পরিবারের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিভাতে সক্ষম হয়। পরে ঘটনাস্থাল থেকে একটি ওরনা ও এক জোড়া জুতা ফেলে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages