পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 13, 2026

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত



শেখ রেজাউল ইসলাম বাবলু : সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর কুমিরা ইউনিয়নের মেলেকবাড়ি কোনারবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ফরহাদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আমতলা কাঠিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মরহুম আব্দুর রাজ্জাক কন্ট্রাক্টর। জানা যায়, তিনি সাতক্ষীরা থেকে বাসযোগে পাটকেলঘাটায় এসে সেখান থেকে ভ্যানযোগে যশোর জেলার কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামে অবস্থিত তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাটকেলঘাটা থেকে ভ্যানে করে যাওয়ার সময় অভয়তলা মেলেকবাড়ি কোনারবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকটি পাটকেলঘাটার মজুমদারদের মালিকানাধীন বলে স্থানীয়রা জানান। ট্রাকটির নম্বর যশোর ট-১১-৩২৬৩। ধাক্কার ফলে ফরহাদ হোসেন ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকটি তার মাথা ও বুকের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

জানা গেছে, নিহত ফরহাদ হোসেনের পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages