গ্রাম ডাঃ জাকির হোসেন এর মায়ের জানাযা সম্পন্ন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 7, 2026

গ্রাম ডাঃ জাকির হোসেন এর মায়ের জানাযা সম্পন্ন

 


  নিজস্ব প্রতিনিধি মমিনুর রহমান  :বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি আলিপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ জাকির হোসেন এর মাতা আফরোজা খাতুন( ৫০) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


 মরহুমা আফরোজা খাতুন গত শুক্রবার রাত ১১ টার সময় স্টোক জনিত কারণে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। তার জানাযা শনিবার ০৭/০৩/২০২৬, জোহর নামাজ বাদ মাহমুদপুর বাজার সংলগ্ন আহলে হাদীস জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।  জানাযা শেষে মরহুমার লাশ তাদের  পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। 


সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ জাকির হোসেন এর মায়ের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন- বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আঃ গফফার, সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাঃ হাবিবুর রহমান।  সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সভাপতি ও আলিপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক গ্রাম ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক গ্রাম ডাঃ এমএ হাসান, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ আকতারুল ইসলাম।  সাতক্ষীরা জেলা কমিটির যুগ্নসম্পাদক ও পৌর শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ অনির্বাণ সরকার, সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আল-আমিন, পৌর কমিটির সাংস্কৃতিক সম্পাদক গ্রাম ডাঃ সমীর দাস। 

কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ শোকর আলী,সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আবীর হোসেন লিয়ন ও অর্থ সম্পাদক গ্রাম ডাঃ হাফিজুর রহমান হ্যাপী।  আলিপুর ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ রফিকুল ইসলাম, যুগ্নসাধারন সম্পাদক গ্রাম ডাঃ বিকাশ সরকার, প্রচার সম্পাদক গ্রাম ডাঃ গোপাল বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য গ্রাম ডাঃ এম এ ছাত্তার, গ্রাম ডাঃ আলমগীর হোসেন ও গ্রাম ডাঃ আনিছুর রহমান প্রমুখ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages