ads

শিরোনাম :

দেবহাটায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

 



  মোমিনুর রহমান:বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী,  আলোচনা সভা, লাঠি ও সাপ খেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দে সকাল সাড়ে ৯ টায় এক আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি ঘোড়ায় গাড়ি ও নানা রংয়ের ফেস্টুন ব্যানারসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত বনবিনির বটতলায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। এসময় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের নেতা সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, বীর মুক্তিযোদ্ধা আঃ বারী, আঃ হামিদ ও আঃ ওহাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।

No comments