ধূলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 16, 2026

ধূলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

 



নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার ধূলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ এবং অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল-এর সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর, আবেগঘন ও আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে ১০ম শ্রেণির ছাত্রী সাদিয়া সুলতানা এবং পবিত্র গীতা পাঠ করে ৯ম শ্রেণির ছাত্রী ঝিলিক সরকার। পরে অতিথিবৃন্দ ও শিক্ষকবৃন্দ আসন গ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল,জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ নাজিবুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হামিদ বাবু।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করা হয়। এসময় অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল-এর দীর্ঘ কর্মজীবন, শিক্ষা সেবা, সততা ও নিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরে মানপত্র পাঠ করা হয়।পরে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।


এ সময় বিদ্যালয়ের শিক্ষক মো. হাফিজুল ইসলাম, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, মৃনাল কুমার বিশ্বাস,গীতা রাণী সাহা, খালেদা খাতুন,শামীমা আক্তার ও হারুনুর রশীদ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম।


আবেগঘন এ আয়োজনে বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।পরবর্তীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages