সাতক্ষীরায় বাঁশ কাটাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: দুই জনকে কুপিয়ে জখম - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 2, 2026

সাতক্ষীরায় বাঁশ কাটাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: দুই জনকে কুপিয়ে জখম

 


​মো. মাজহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে জমি সংক্রান্ত বিরোধ ও বাঁশ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে অন্তত দু'জন গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ধুলিহর এলাকায় এই ঘটনা ঘটে।
​আহতদের মধ্যে ধুলিহর এলাকার শংকর অধিকারীর ছেলে রতন অধিকারীর পরিচয় পাওয়া গেছে। অপর আহত ব্যক্তির নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
​স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এদিন সকালে বাঁশ কাটা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পলাশ চৌধুরী ও সজিবসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রতন অধিকারীর ওপর হামলা চালায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাত্ব অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাসুদুর রহমান (পিপিএম) জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages