শ্যামনগরে বন বিভাগের গুলিতে জেলে নিহতের অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 18, 2026

শ্যামনগরে বন বিভাগের গুলিতে জেলে নিহতের অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

 


সাইফুল আজম খানঃ


সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বাসিন্দা আকছেদ গাজীর ছেলে আমিনুর রহমানকে বন বিভাগের সদস্যদের গুলিতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় জেলে ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন আমিনুর রহমান। সম্প্রতি বন বিভাগের স্পট/ওয়াইল্ড টিমের অভিযানের সময় তাকে গুলি করা হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বন বিভাগের কর্মকর্তা “ওসি মোবারক”-এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তারা দাবি করেন, প্রকৃত বনদস্যু ও ডাকাতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলেও নিরীহ জেলে ও মৎস্যজীবীদের হয়রানি ও নির্যাতন করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, “আমিনুর একজন সাধারণ জেলে ছিলেন। তিনি মাছ ও কাঁকড়া ধরে পরিবার চালাতেন। এমন একজন নিরীহ মানুষকে গুলি করে হত্যা মেনে নেওয়া যায় না। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত ঘটনার স্বচ্ছ তদন্ত, অভিযুক্তদের পূর্ণ পরিচয় প্রকাশ এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি নিহত আমিনুর রহমানের পরিবারের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ারও আহ্বান জানান তারা।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages