সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 10, 2026

সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

 




স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু। সভায় সংগঠনের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, বিভিন্ন সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, সহ-সভাপতি ও দৈনিক স্বাধীন মত-এর জেলা প্রতিনিধি আহাদুর রহমান জনি, সাপ্তাহিক সূর্যের আলো-এর সহকারী সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, জাতীয় দৈনিক এই বাংলা-এর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম জুয়েল, দৈনিক যশোর বার্তা-এর সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, সাংবাদিক শাহানেওয়াজ মৃণাল,  দৈনিক আজকের বসুন্ধরা-এর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ, দৈনিক প্রতিদিনের কণ্ঠ-এর দেবহাটা উপজেলা প্রতিনিধি মো. মোমিনুর রহমান, মো. কামাল হোসেন, ইঞ্জিনিয়ার রুস্তম আলী, দৈনিক আইনবার্তা-এর জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম, আতাউর রহমান, দৈনিক আলোকিত সকাল-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব এবং আলমগীর হোসেন। সভায় বক্তারা সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলার সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages