সাতক্ষীরা বাইপাস মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির কমিটি গঠন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 14, 2026

সাতক্ষীরা বাইপাস মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

 


প্রধান উপদেষ্টা মোঃ নাছিম ফারুক খান মিঠু, সভাপতি মজনুর রহমান মালি, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম।

স্টাফ রিপোর্টার॥ সাতক্ষীরা বাইপাস মৎস্য আরৎ ব্যবসায়ীদের স্বার্থ ও সুরক্ষায় জন্য সমিতি গঠন করা হয়েছে। মোঃ নাছিম ফারুক খান মিঠু কে সমিতির প্রধান উপদেষ্টা, মজনুর রহমান মালি কে নির্বাহী কমিটির সভাপতি এবং মোঃ ইব্রাহিম কে নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক করে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা বাইপাস আড়ৎ মৎস্য ব্যবসায়ী সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে ও সর্ব সম্মতিতে ১৫ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। 

সমিতির অন্যান্য উপদেষ্টারা হলেন, মোঃ আব্দুর রহিম, মোঃ তানভীর হোসাইন সুজন, মোঃ ফজলুর রহমান মোশা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আবুল হাসান, সহ-সভাপতি আব্দুস সালাম খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া (লালচাঁদ), সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুজ্জামান মেহেদী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, প্রচার সম্পাদক নিমাই তরফদার, সহ-প্রচার সম্পাদক মোঃ খুরশিদ আলম সানি, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ শাহিনুর, নির্বাহী সদস্য মোঃ আব্দুল মজিদ, মোঃ মুনসুর আলী, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান রোকন। কমিটি গঠন শেষে এক বিবৃতিতে সমিতির পক্ষ হতে বলা হয় সাতক্ষীরা বাইপাস মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির সদস্যদের স্বার্থ সুরক্ষায় ও ব্যবসায়ী নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বর্তমান কমিটি।



ছবির ক্যাপশন: নব-গঠিত সাতক্ষীরা বাইপাস মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা মোঃ নাছিম ফারুক খান মিঠু, সভাপতি মজনুর রহমান মালি, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages