সাতক্ষীরার ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত কুষখালীর নায়েব মাসুমা! সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ, সময় কাটছে ব্যক্তিগত সংসার সামলাতে উঠছে নানা প্রশ্ন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 11, 2026

সাতক্ষীরার ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত কুষখালীর নায়েব মাসুমা! সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ, সময় কাটছে ব্যক্তিগত সংসার সামলাতে উঠছে নানা প্রশ্ন

 


আব্দুল্লাহ আল মাফুজ সাতক্ষীরা :

সাতক্ষীরার কুষখালী এলাকায় দায়িত্বপ্রাপ্ত নায়েব মাসুমার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, যথাযথ ছুটি ছাড়াই দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থেকে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কাজকর্মে বেশি সময় ব্যয় করছেন। ফলে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে এসে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

অভিযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ নথিপত্র নিষ্পত্তি, খাজনা সংক্রান্ত কার্যক্রম এবং ভূমি অফিসের বিভিন্ন সেবামূলক কাজে ধীরগতি দেখা দিয়েছে। অনেক সেবাপ্রার্থী দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।এদিকে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের নজরদারির অভাব এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত না হওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি দায়িত্ব পালনে অনিয়ম বা অবহেলার অভিযোগ সত্য হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।কুষখালীর নায়েব মাসুমার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি দায়িত্ব পালনে কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages