সাংবাদিক শামিমের সুস্থতা কামনায় জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের বিবৃতি - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 8, 2026

সাংবাদিক শামিমের সুস্থতা কামনায় জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের বিবৃতি

 


স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সাব এডিটর মারুফ আহমেদ খান শামীম মোটরসাইকেল দু/র্ঘটনায় আহত হয়েছেন।

 তিনি মোটরসাইকেলযোগে ব্যক্তিগত কাজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তিনি আহত হলে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে  চিকিৎসাধীন রয়েছেন।

 তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন সহকর্মী, বন্ধু এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকা পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে মারুফ আহমেদ খান শামীমের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

সাপ্তাহিক সূর্যের আলো পরিবারের প্রত্যাশা, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সাংবাদিকতা পেশায় সক্রিয়ভাবে ফিরে আসবেন।

সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সহকারী সম্পাদক ও সাংবাদিক মারুফ আহমেদ খান শামিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করে এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে বলা হয়, গত ৮ জুন (সোমবার) কালিগঞ্জের নলতা এলাকা থেকে সাতক্ষীরা ফেরার পথে মারুফ আহমেদ খান শামিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁর এই দুর্ঘটনার সংবাদে সাংবাদিক সমাজ গভীরভাবে মর্মাহত। নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, সহ-সভাপতি ও দৈনিক স্বাধীন মত-এর জেলা প্রতিনিধি আহাদুর রহমান জনি,দৈনিক আমাদের বসুন্ধরা-এর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, জাতীয় দৈনিক এই বাংলা-এর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম জুয়েল, দৈনিক যশোর বার্তা-এর সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ,  আব্দুল্লাহ আল মাহফুজ, দৈনিক প্রতিদিনের কণ্ঠ-এর দেবহাটা উপজেলা প্রতিনিধি মো. মোমিনুর রহমান, মো. কামাল হোসেন, ইঞ্জিনিয়ার রুস্তম আলী, দৈনিক আইনবার্তা-এর জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম, আতাউর রহমান, দৈনিক আলোকিত সকাল-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব এবং আলমগীর হোসেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাংবাদিক মারুফ আহমেদ খান শামিম দ্রুত সুস্থ হয়ে পুনরায় তাঁর পেশাগত দায়িত্বে ফিরে আসবেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages