শিরোনাম :

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে সাংবাদিক আনিছুর রহমানের মায়ের সুস্থতা কামনা



নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা :
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে দৈনিক গণজাগরণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আনিছুর রহমানের মায়ের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
জানা যায়, সাংবাদিক আনিছুর রহমানের মা দীর্ঘদিন ধরে পিত্তথলির পাথরজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁর অপারেশনের সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং শিগগিরই তাঁর অপারেশন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এই কঠিন সময়ে তাঁর সফল অপারেশন ও দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীসহ সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিক আনিছুর রহমানের মায়ের সুস্থতা কামনা করে দোয়া ও সহমর্মিতা প্রকাশ করেছেন। সংগঠনের সাধারণ সম্পাদক শাহ জাহান আলী মিটন, দৈনিক সংবাদ সংযোগের মো. হাফিজুর রহমান, দৈনিক জাতীয় অর্থনীতির মো. আব্দুল করিম, দৈনিক জনদর্পণের মো. হাফিজুর ইসলাম, সাতক্ষীরা সকাল পত্রিকার ধূলিহর প্রতিনিধি রুহুল কুদ্দুসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
সাংবাদিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে বলা হয়, তারা অসুস্থ সাংবাদিক পরিবারের পাশে আছেন এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য আন্তরিকভাবে দোয়া অব্যাহত থাকবে।
x
x

No comments