মোংলা মাছ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৪টি দোকান - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 4, 2026

মোংলা মাছ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৪টি দোকান




মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে মোংলা মাছ বাজারের ৪টি দোকান। মুহূর্তের আগুনের লেলিহান শিখায় নিঃস্ব হয়ে পড়েছেন বহু ব্যবসায়ী।

বুধবার ( ৩ জুন ) রাত ১২টা ৪৫ মিনিটে হঠাৎ করেই মোংলা মাছ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বাতাসের তীব্রতায় মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে ২ টি মুরগির দোকান এবং ২টি মাছের আড়তসহ ৪টি দোকান, মুরগি ও মালামাল সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। 

ব্যবসায়ীদের ইমরান খানের দাবি, আগুনে তার মুরগির দোকানটি পুরে ছাই হয়ে গেছে এবং দোকানের মধ্যে থাকা ২৫০টি মুরগি, খাবার এবং আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। এতে তার আড়াই লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।


হঠাৎ এই অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে ব্যবসায়ীদের। কান্নাভেজা কণ্ঠে তারা জানান, সব মূলধন শেষ হয়ে গেছে, এখন ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজে পাচ্ছেন না।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages