শ্যামনগরে নাবালকের সম্পতি দখলের চেষ্টা - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 12, 2026

শ্যামনগরে নাবালকের সম্পতি দখলের চেষ্টা

 



মোঃ আছাদুজ্জামান লিটন 

 বিশেষ প্রতিনিধিঃ


 শ্যামনগর মৌজার নাবালক সুদর্শন চক্রবর্তীীর ১৪ শতক জমি জোরপূর্বক জবর দখলের হুমকি দিচ্ছে হায়বাতপুর গ্রামের জাল দলিল সৃষ্টিকারী দলির লেখক মাহাবুবুর রসিদ। এ ঘটনায় সাতক্ষীরা সহকারী জজ আদালতে ও  ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন  নাবালকের পক্ষে মাতা শিবানী চক্রবর্তী।  মাহাবুবুর রসিদ ভেকু গাড়ি দিয়ে তাদের সীমানা গুড়িয়ে দেওয়ার হুমড়ি দিচ্ছে।

মামরার বিবরনে জানা যায়, প্রোক্ত নেসা খাতুনের ৫ পুত্র মোজাম্মেল গংদের নিকট থেকে সুকুমার চক্রবর্তী গত ইং ১৬/৩/২০১৫ তারিখে ১১৩২ নং দলিল মুলে ৬০ শতক জমি ক্রয় করে। যার এস এ ১৬৫ খারিজ মতে ১৬৫/৫ খতিয়ান,ডি,পি - ৮৭১ হাল দাগ৩২১৬, এরপর তিনি ৩৩৮/১৭-১৮ নং নামপত্তন করে।  সেই মোতাবেক এস এ ৯৩২ নং খতিয়ানে তার নামে রেকর্ড করেন। তিনি দখলীকার থাকাকালিন পরলোক গমন করেন। বিগত সেটেলমেন্ট জরিপে ৩২১৬ হাল দাগে ৪৬ শতক ভুমি বিএস ৮৭১ নং খতিয়ানে সুকুমার চক্রবর্তীর নামে লিপিবদ্ধ হয়েছে। বাকী ১৪ শতক জমি সম্পূর্ণ ভ্রমাত্মক ভাবে বি এস ২২২,২৮৮ ও ৬৫৬ নং খতিয়ানে ও হাল ৩২১৬ দাগে চূড়ান্ত ভাবে লিপিবদ্ধ হয়েছে।  মাহাবুবুর রসিদ জমি দখলের হুমকি দেন। যার কারনে উক্ত ১৪ শতক জমির জন্য আদালতে মামলা হয়েছে। এ বিষয়ে মাহবুবুর রসিদ সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন সুকুমার যাদের নিকট থেকে জমি ক্রয় করেছে ৬০ শতক, তাদের ডিগ্রি অনুযায়ী জমি পাবে ৪৬ শতক। সেটা তারা পেয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages