সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে, সাড়ে ১৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 12, 2026

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে, সাড়ে ১৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

 



নিজস্ব প্রতিনিধি :

 সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

শুক্রবার (১২ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, চিংড়ি মাছের রেনুপোনা এবং ১৫ বোতল মদ জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাদামতলী এলাকা থেকে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা আটক করে।

অন্যদিকে কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালি এলাকা থেকে ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ১৫ বোতল মদ জব্দ করে।

এছাড়া মাদরা বিওপির একটি দল রাজপুর এলাকা থেকে ৩ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং হিজলদী বিওপির একটি দল বড়ালি এলাকা থেকে ১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের একই ধরনের পণ্য জব্দ করে।

পৃথক আরেকটি অভিযানে ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা কলারোয়া উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে ২ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা আটক করেন।

বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত মালামালের মোট মূল্য ১৪ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের অর্থনীতি, স্থানীয় শিল্প এবং রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages