সত্তোরোর্ধ্ব বয়সী স্বামী-স্ত্রীকে পিটিয়ে ফলজ গাছ কেটে নিল ভাতিজা - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 5, 2026

সত্তোরোর্ধ্ব বয়সী স্বামী-স্ত্রীকে পিটিয়ে ফলজ গাছ কেটে নিল ভাতিজা

 



মোঃ আছাদুজ্জামান লিটন 

বিশেষ প্রতিনিধিঃ 


সাতক্ষীরার শ্যামনগরে আতিয়ার রহমান(৭২) ও ফতেমা বিবি(৬৫) নামে বয়স্ক দুই নর-নারীকে পিটিয়েছে জখম করেছে তাদের আপন দুই ভাইপো। শুক্রবার সকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের দেউলদিয়া গ্রামে ঘটনাটি ঘটে। দুই পরিবারের সীমানায় থাকা আতিয়ার রহমানের মালিকানাধীন গাছ কাটতে বাধা দেয়ায় বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। 

এঘটনার পর গুরুতর আহত অবস্থায় ফতেমা বিবিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃদ্ধ আতিয়ার তার আপন দুই ভাইপোর বিরদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে।

আতিয়ার রহমান জানান প্রায় ৪০ বছর পুর্বে দুই পরিবারের সিমানা বরাবর তার নিজ হাতে রোপনকৃত কয়েকটি ফলজ ও বনজ উদ্ভীদ আছে। ভাইপো আনিছুর ও বাবলু হঠাৎ শুক্রবার সকালে সীমানায় থাকা ছোট গাছগুলো উপড়ে ফেলে। এসময় তারা বৃহদাকারের তিনটি মেহগনি গাছসহ সাতটি ফলজ গাছ কেটে দেয়। বাঁধা দিতে গেলে স্ত্রীসহ তাকে মারপিট করা হয়। এসময় ইউপি সদস্য জাফর হোসেনের শরানাপন্ন হলে তিনি ঘটনাস্থলে পৌছে গাছ কাটতে নিষেধ করেন। তবে ইউপি সদস্য ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পরপরই আনিছুর ও বাবলুর নেতৃত্বে ৭/৮ জন সেখানে পৌছে সব গাছগাছালি কেটে ফেলে। এঘটনায় তিনি আইনের দারস্থ হয়েছেন। 

আতিয়ার রহমান আরও জানান আনিছুর সাবেক পিপি এ্যাডঃ জহুরুল হায়দারের মোহরার হিসেবে দায়িত্ব পালন করতেন। তৎকালীন সরকার দলীয় নেতা জহুরুলের প্রভাব খাঁটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে আনিছুর এখন বিএনপি নেতাদের উপর ভর করেছে।

অভিযুক্ত আনিছুর রহমান জানান তিনি নিজে মাপ জরিপ করে জমির মালিকানার বিষয়টি নিশ্চিত হয়েছিলেন। সে কারনে নিজের অংশে থাকা গাছ তিনি কেটে নিয়েছেন। 

শিকার আতিয়ার-ফতেমা বিবি দম্পত্তি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages