তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 16, 2026

তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির

 


তালা প্রতিনিধি :

তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালক স্টান্ড এর ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির নির্বাচিত হয়েছে। 


মঙ্গলবার (১৬ জুন) সকাল দশটায় আনিসা ক্লিনিকের পাশের হলরুম ভোট গ্রহণ শুরু হয়। সভাপতি,সম্পাদক ও কোষাধক্ষ পদে ভোট প্রতিদ্বন্দ্বী করেন ৬ জন প্রার্থী।  মোট ভোটার সংখ্যা ৬০ জন। 



প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ,আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুর রহমান রাজু, তালা বাজার বণিক সমিতির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ। 


নির্বাচনে সভাপতি পদে  মোঃ আবু মুসা গাজী ৪৪ ভোট পেয়ে জয়লাভ করেছে তার প্রতিদ্বন্দ্বী রাশেদুজ্জামান রাশেদ ১৬ ভোট পেয়েছে। সাধারণ সম্পাদক পদে  মোঃ মোস্তফা কামাল ৩৯ ভোট পেয়ে জয়লাভ করেছে, তার প্রতিদ্বন্দ্বী 

মোহাম্মদ নজরুল ইসলাম (খোকন) ২১ ভোট পেয়েছে। কোষাধক্ষ্য পদে জাকিরুল ইসলাম জাকির ৩২ ভোট পেয়ে জয়লাভ করেছে তার প্রতিদ্বন্দ্বী নিরঞ্জন বিশ্বাস ২৮ ভোট পেয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages