পাটকেলঘাটায় বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিব - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 15, 2026

পাটকেলঘাটায় বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিব

 


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় পাটকেলঘাটা বাবলু মার্কেটের সামনে মহাসড়কের পাশে কয়েকটি আমগাছের চারা রোপণ করে তিনি এ কর্মসূচির সূচনা করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, ইনশাআল্লাহ আমরা সেই উদ্যোগ বাস্তবায়নে ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাব। এখন থেকে বিভিন্ন অঞ্চলে এভাবেই বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে।”

বাবলু মার্কেটের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম , উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির  সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, 

উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান আনিস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সদস্য সচিব আবির হোসেন, তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুননেসা মিনি, 

কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম বিশ্বাস, সাধারণ সম্পাদক মন্টু, সুরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মুক্তার হোসেন মুক্ত, সুরুলিয়া ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক নাইট সুলতানা মিলি, কুমিরা বহুমুখী বিদ্যালয়ের শিক্ষিকা ও মহিলা দল নেত্রী নাজনীন আক্তার কেয়াসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages