দুস্থ-প্রতিবন্ধীদের পাশে থাকার প্রতিশ্রুতি জেলা পরিষদের প্রশাসক হাবিবের; চার লাখ টাকা অনুদান - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, July 13, 2026

দুস্থ-প্রতিবন্ধীদের পাশে থাকার প্রতিশ্রুতি জেলা পরিষদের প্রশাসক হাবিবের; চার লাখ টাকা অনুদান

 



রাকিবুল ইসলাম  : সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায়  বিনেরপোতা  ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ১০০ জন হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঋশিল্পী ইন্টারন্যাশনালের পরিচালক সৈয়দ মোহাম্মদ খালেদ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, মানবিক সকল কাজের সাথে তিনি সবসময় থাকবেন। এ সময় তিনি সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে এই মানবিক সংস্থাকে চার

লাখ টাকা সহযোগিতা করার ঘোষণা দেন।

পরে প্রধান অতিথি প্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি নারকেল চারা রোপণ করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages