পরিবেশ সুরক্ষায় কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বৃক্ষরোপণ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 5, 2026

পরিবেশ সুরক্ষায় কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বৃক্ষরোপণ

 



মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ (সাতক্ষীরা) : দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জে রোকেয়া মনসুর মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ছাত্রদল ও রোকেয়া মনসুর মহিলা কলেজ ছাত্রদল। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

তাঁরা আরও বলেন, কেবল গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়; পরিবেশ রক্ষায় বৃক্ষের টেকসই পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শিক্ষার্থী এবং কলেজ-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages