কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, July 31, 2026

কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

 


মোমিনুর রহমান:

দেবহাটার  কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন করা হয়েছে। 


৩১ জুলাই শুক্রবার কুলিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে কুলিয়া ইউনিয়ান ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ইলিয়াস হোসেন রাজ এর সভাপতিত্বে ও নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ শাওন এর সঞ্চালনায় উক্ত কমিটি গঠন করা হয়। 


কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যগণের সর্ব সম্মতিক্রমে হাফেজ মাওলানা সাদিকুল ইসলামকে সভাপতি,  মোঃ আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক, সাদিকুজ্জামান সাদিককে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। 


 আগামী তিনকার্য দিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করার সিন্ধান্ত গৃহীত হয়। 


 এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য শাহিনুর ইসলাম, সম্মানিত সদস্য  রফিকুজ্জামান লিপ্টন, সদস্য আব্দুস সাত্তার, ইমন হোসেন, আলফাজ হোসেন, জাহিদ হোসেন, রিদয় হোসেন, আজিজুল ইসলাম,আবু হাসান, ইমরান হোসেন ও রাসেল হোসেন প্রমুখ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages