শ্যামনগরে চুরি করার সময় দুই যুবক আটক কুখ্যাত চোর লিটুসহ ২ জন গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, July 13, 2026

শ্যামনগরে চুরি করার সময় দুই যুবক আটক কুখ্যাত চোর লিটুসহ ২ জন গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

 


নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগরে চুরির প্রস্তুতিকালে স্থানীয় জনতার হাতে ধৃত হয়েছে দুই যুবক। গত রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় শ্যামনগর উপজেলার বাদঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো— শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের শেখ ফারুখ হোসেনের ছেলে শেখ আবু সাঈদ লিটু (৩০) এবং একই গ্রামের মোঃ শাহাদাৎ হোসেনের ছেলে আশিকুজ্জামান আকাশ (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত শেখ আবু সাঈদ লিটু একজন পেশাদার চোর। দীর্ঘদিন ধরে সে শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে মানুষের বাড়িঘরে সিঁধ কেটে ও তালা ভেঙে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে আসছিল। তার এই চুরির উপদ্রবে উপজেলার সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছিল। এলাকাবাসীর অভিযোগ, লিটুর বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। কিন্তু প্রতিবারই সে জামিনে মুক্ত হয়ে এসে আবারও একই অপরাধে লিপ্ত হয়। স্থানীয় কিছু অসাধু রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে এই অপরাধমূলক সাম্রাজ্য ও মাদক ব্যবসা টিকিয়ে রেখেছে বলে ভুক্তভোগীরা জানান।


প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে বাদঘাটা এলাকায় চুরির উদ্দেশ্যে লিটু ও তার সহযোগী আকাশ ওত পেতে ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা চারপাশ থেকে ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়।

খবর পেয়ে শ্যামনগর থানার এএসআই দেলোয়ার হোসেন এবং এএসআই সুজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ আসামিদের নিজেদের জিম্মায় নেয়। এরপর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড) প্রদান করা হয়। চিকিৎসা শেষে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

শ্যামনগর থানা পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ দুপুরে তাদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে চালান করা হয়েছে।

এদিকে কুখ্যাত চোর লিটু ও তার সহযোগীর আটকের খবরে স্বস্তি নেমে এসেছে স্থানীয় সাধারণ মানুষের মনে। এলাকাবাসী ও ভুক্তভোগী সাধারণ মানুষ বিজ্ঞ আদালতের কাছে জোর দাবি জানিয়েছেন, সমাজকে শান্ত রাখতে এবং চোরের উপদ্রব থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এই লিটু সাঈদ ও তার সহযোগীদের যেন দ্রুত জামিন না দেওয়া হয়। একই সাথে তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলার সচেতন মহল।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages