মাছখোলায় জলাবদ্ধতা নিরসনে মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, July 13, 2026

মাছখোলায় জলাবদ্ধতা নিরসনে মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ

 



নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: টানা বৃষ্টিতে সৃষ্ট চরম জলাবদ্ধতা থেকে মাছখোলাবাসীকে মুক্ত করতে এবং জনজীবনে স্বস্তি ফেরাতে মাঠে নেমেছেন ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। 

সোমবার (১৩ জুলাই, ২০২৬) তিনি নিজে উপস্থিত থেকে স্থানীয়দের সাথে নিয়ে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করেন।কয়েক দিনের অবিরাম বর্ষণে ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা এলাকার বিভিন্ন সড়ক, বাড়িঘর এবং ফসলি জমি তলিয়ে গিয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে জলাবদ্ধতা দূর করতে সময়োপযোগী উদ্যোগ নেন অধ্যাপক আব্দুল ওয়ারেছ। সোমবার সকালে তিনি সরাসরি মাছখোলা এলাকায় গিয়ে জলাবদ্ধ স্পটগুলো পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে নিয়ে ড্রেন ও নালা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ নিজে উপস্থিত থেকে এই কার্যক্রমে অংশ নেওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক স্থানীয় জনগণ কোদাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই পানি নিষ্কাশন কাজে হাত মেলান।উক্ত কার্যক্রমে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সাবেক ইউপি সদস্য আবুল হোসেন ডাবলু, আব্দুল হাকিম, শাহজাহান আলীসহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ।অধ্যাপক আব্দুল ওয়ারেছের এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাছখোলার বাসিন্দারা। স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনকে সামনে রেখে শুধু নয়, বরং এই ধরনের জনকল্যাণমুখী ও সময়োপযোগী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দ্রুত জলাবদ্ধতার স্থায়ী সমস্যা কাটিয়ে মাছখোলা এলাকায় স্বাভাবিক জনজীবন ফিরে আসবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages