মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা খেশরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. কামাল হোসেনের - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, July 20, 2026

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা খেশরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. কামাল হোসেনের


'মাদক নির্মূলে কোনো ছাড় নয়, অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে'



নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) মো. কামাল হোসেন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, মাদক সমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।

আইসি মো. কামাল হোসেন বলেন, মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, পাশাপাশি বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন ধরনের অপরাধ। তাই মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খেশরা পুলিশ ক্যাম্প নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, "অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, আইনের চোখে সবাই সমান। মাদক ব্যবসা, মাদক পরিবহন কিংবা মাদক সেবনের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আইসি কামাল হোসেন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, যুবসমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কোনো এলাকায় মাদক সংক্রান্ত তথ্য জানা থাকলে তা গোপনীয়তার সঙ্গে পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, খেশরা পুলিশ ক্যাম্পের এই কঠোর অবস্থান মাদক কারবারিদের মধ্যে ভীতি সৃষ্টি করবে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। তারা আশা প্রকাশ করেন, ধারাবাহিক অভিযান ও জনসম্পৃক্ততার মাধ্যমে তালা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।

এলাকাবাসীর প্রত্যাশা, খেশরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. কামাল হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান আরও বেগবান হবে এবং তালা উপজেলাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages