সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সমাজের আলো ডটকম এ ঝাউডাঙ্গা পাইলস্ এন্ড মাল্টিকেয়ার হাসাপাতাল নিয়ে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। একটি কুচক্রীমহল সুনামধন্য প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে ফেসবুক কে ব্যবহার করে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
প্রকৃত অর্থে প্রতিষ্ঠানটিতে অসহায়,দরিদ্র রুগীদের সল্প খরচে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। প্রয়োজনের বাহিরে কোন রুগীকে পরিক্ষা- নিরীক্ষা করানো হয়না।
সার্জারী রুগীদের সর্ব নিন্ম খরচে চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে অতিরিক্ত কোন ফি আদায় করা হয় না। প্রতিষ্ঠানটি শুরু থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মানুষের কল্যানে চিকিৎসা সেবা দিয়ে চলেছে।
ফলশ্রুতিতে প্রত্যন্ত অঞ্চল থেকে এই প্রতিষ্ঠানে শত শত রুগী চিকিৎসা সেবা নিতে আসে। অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা প্রতিটি রুগীকে সেবা প্রদান করে থাকি।
আজ পর্ষন্ত কখনো কোন রুগীকে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কোন অভিযোগ করতে দেখিনি। অথচ ঐ কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে আমাদের নামে মিথ্যা, কাল্পনিক তথ্য ছড়াচ্ছে।
আমি এহেন মিথ্যা তথ্য/সংবাদ পোস্ট করায়
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
উষা রায়
চেয়ারম্যান
পাইলস্ এন্ড মাল্টিকেয়ার হাসপাতাল, ঝাউডাঙ্গা বাজার, সাতক্ষীরা।

No comments:
Post a Comment