সাতক্ষীরার শীর্ষ মাদক ব্যবসায়ি ও মানব পাচারকারী ইসরাফিল বেপরোয়া - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, July 10, 2026

সাতক্ষীরার শীর্ষ মাদক ব্যবসায়ি ও মানব পাচারকারী ইসরাফিল বেপরোয়া



 নিজস্ব প্রতিনিধি গোলাম সাহারিয়া:


আসছে মাদক যাচ্ছে স্বর্ণ নেপথ্যে ইসরাফিল 

সাতক্ষীরা জেলার মাহমুদপুর গোয়াল পাড়ার আবু হাসান এর ছেলে  ইসরাফিল শীর্ষ মাদক ব্যবসায়ি অদৃশ্য শক্তি বলে চালিয়ে যাচ্ছে তার মাদক ব্যাবসা সারাদেশ জুড়ে যখন মাদক নির্মূল কাজে নিয়োজিত।

 তখন প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সাথে অর্থের বিনিময়ে চালিয়ে যাচ্ছে তার অবৈধ মাদক ব্যবসা। 

মাদক ব্যবসায়ি ইসরাফিল সাতক্ষীরা সহ সারাদেশে মাদক কারবার করে গড়ে তুলেছে অবৈধ সম্পদের পাহাড়। 

মাদকের অবৈধ টাকা দিয়ে তৈরি করেছে বিলাসবহুল বাড়ি গাড়ি এছাড়াও বিভিন্ন জায়গায় কিনেছে জমিজমা, সাতক্ষীরা নবাতকাটি এলাকায় রয়েছে তার নিজস্ব সম্পত্তিতে দশ বিঘার উপর মৎস ঘের, আলিপুর ডাকাত পোতা ব্রিজের পাশে চোদ্দৌ বিঘা ফসলি জমি,সাতক্ষীরা বকচরায় তার শ্বশুর বাড়ি এলাকায় নামে বেনামে কিনেছে পঁচিশ বিঘা ফসলি সম্পত্তি ও একটি মুরগির খামার। 

সাতক্ষীরা বাইপাস মেডিকেল কলেজ হাসপাতাল এর পাশে দশ কাটা জমি কিনেছে যার বর্তমান বাজার মূল্য নব্বই থেকে এক কোটি টাকা। ইসরাফিল শুধু মাদক ব্যবসা করে থেমে নেই অবৈধ স্বর্ণ চোরাচালান ব্যবসার সাথেও জড়িত।

এসব অবৈধ ব্যবসার সহযোগী হিসেবে তার সাথে কাজ করে ২৫ জন সহকর্মী যাদের দৈনিক পারিশ্রমিক হিসেবে জন প্রতি ১২০০ থেকে ১৫০০ টাকা দিয়ে থাকে। 

মাদক ব্যবসায়ী ইসরাফিল গাজা,ইয়াবা, টেপেন্ডা ডল, কোরেক্স, ফেনসিডিল, দেশি-বিদেশি সকল প্রকার মদ সহ ভারতিয় ঔষধ(ক্যান্সারের কেমো) অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসে সাতক্ষীরা সহ সারা দেশে সাপ্লাই দিয়ে থাকে। 

তার নামে সাতক্ষীরা সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে, কিছু দিন আগে মানব পাচার মামলায় সাতক্ষীরা জেলা কারাগার থেকে বেরিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে আবু হাসান এর ছেলে ইসরাফিল। এলাকা বাসি তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না, তার হিংস্র সন্ত্রাসী বাহিনীর ভয়ে এলাকাবাসী জিম্মি হয়ে আছে। সাতক্ষীরা বিজিবি বর্ডার গার্ড এর চোখ ফাঁকি দিয়ে প্রতি দিন চোরাই পথে আসে লক্ষ টাকার মাদক ও অবৈধ মালাময় 

 সাতক্ষীরাবাসী এই মাদক ব্যবসায়ী ও স্বর্ণ চোরা চালানি ইসরাফিলের শাস্তির দাবি জানিয়েছেন। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages