সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘের জবরদখল: ভাই ভাতিজা কতৃক ছোটভাই কে জীবননাশের হুমকির অভিযোগ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 29, 2026

সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘের জবরদখল: ভাই ভাতিজা কতৃক ছোটভাই কে জীবননাশের হুমকির অভিযোগ

 


রেজাউল ইসলাম বাবলু 

সাতক্ষীরা প্রতিনিধি :


সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামে পৈতৃক সম্পত্তি দখল, নির্মাণাধীন প্রতিষ্ঠানে হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

এঘটনায় ২৯ জুলাই  ভুক্তভোগী মৃত মোজাম্মেল হক এর পুত্র মো: আজহারুল ইসলাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বলে জানা গেছে। যার নং- ১৮৮১।

 অভিযোগে উল্লেখ করা হয়েছে তার আপন বড় ভাই মো: নজরুল ইসলাম ও ভাতিজা রেজাউল করিম ওরফে লালটু বাহিনী নিয়ে এসব অপকর্ম চালিয়েছে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রের খবর, গত ২৮ জুলাই পৈতৃক সূত্রে প্রাপ্ত আজহারুল ইসলামের একটি মাছের ঘের বল্লী গ্রামের একদল লোক সাথে নিয়ে জোরপূর্বক দখল করেন নজরুল ইসলাম। ঘেরটিতে থাকা কয়েক লাখ টাকার মাছও তারা নিয়ন্ত্রণে নেন। পরবর্তীতে আজহারুল ইসলামের নির্মাণাধীন মুড়ি মিলেও হামলা ও ভাঙচুরের চেষ্টা চালানো হয় বলে জানা গেছে।

ভুক্তভোগী আজহারুল ইসলাম জানান, পৈতৃক সম্পত্তির বৈধ অংশ চাইতে গেলে এবং দখলে বাধা দিলে নজরুল ইসলাম তাকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যার হুমকি দেন। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। ঘটনার পর নজরুল ইসলামের ছেলে রেজাউল করিম ওরফে লালটু মুঠোফোনে কল করে আজহারুল ইসলামকে সরাসরি প্রাণনাশের হুমকি (ডেথ থ্রেট) দেন।

ঘটনার বর্ণনা দিয়ে আজহারুল ইসলাম বলেন, "আমার বাবার রেখে যাওয়া সম্পদ জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। লাখ লাখ টাকার মাছ কেড়ে নিয়ে এখন আমার বাকি জমি ও নির্মাণাধীন ব্যবসার ওপর নজর দিয়েছে। প্রতিবাদ করায় আমাকে রাস্তায় মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এবং পরে তার ছেলে ফোনে কল দিয়ে প্রাণনাশের থ্রেট দেয়। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"

এদিকে, প্রকাশ্যে হামলার ঘটনা ও মুঠোফোনে মৃত্যুর হুমকির পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হলেও এ ঘটনাকে কেন্দ্র করে  এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এঘটনায় অভিযুক্ত নজরুল ইসলামের বক্তব্য নিতে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages