নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালেরডাঙ্গা গ্রামের সরকারি রাস্তার উপর থেকে একটি শিমুল গাছ কর্তন করার খবর পাওয়া গেছে।
জানা গেছে,কালের ডাঙ্গা গ্রামের রেজওয়ান ও তার পিতা আব্দুল মালেক তাদের বাড়ির সামনের সরকারি রাস্তার উপর থেকে একটি শিমুল গাছ গত ৫জুলাই কর্তন করে আত্মসাৎ করার চেষ্টা করে। এসময় স্থানীয় আইনজীবী সহকারী আকবর আলী গাছ কাঁটার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও সদর সহকারী কমিশনার (ভূমি) কে জানালে তাৎক্ষণিকভাবে ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নায়েব মনিরুজ্জামানকে সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তনের ঘটনায় তিনি সরেজমিনে গিয়ে কর্তনকৃত গাছ হেফাজতে নেন। বিষয়টি জানতে চাইলে ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জানান,গাছ কাটার ঘটনাটি সত্য তবে সরকারি রাস্তায় কিনা তা মাপ জরিপের পরে জানা যাবে। আপাতত কর্তনকৃত গাছ জব্দ করা হয়েছে।এব্যাপারে আরও তদন্ত সাপেক্ষে পরবর্তীতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ##

No comments:
Post a Comment