সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান ও মানববন্ধন, তিন দিনের আল্টিমেটাম - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 7, 2026

সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান ও মানববন্ধন, তিন দিনের আল্টিমেটাম

 





সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদকবিরোধী অভিযান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকবিরোধী অভিযানের উদ্যোক্তা ও সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নেসারুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড চালতেতলা বাজার সমিতির সহ-সভাপতি মনিরুজ্জামান (মাস্টার),সহ -সভাপতি ইসমাইল হোসেন, যুবসমাজের প্রতিনিধি মোঃগোলাম কবির ও শরিফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ।


সভার সমাপনী বক্তব্যে সভাপতি আব্দুল্লাহ আল আমিন মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের উদ্দেশে তিন দিনের আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি বলেন, আগামী শুক্রবারের মধ্যে তারা যেন এলাকা ছেড়ে চলে যায়। অন্যথায় আগামী শুক্রবার জুমার নামাজের পর ৫ নম্বর ওয়ার্ডের সব মসজিদ থেকে সচেতন জনগণকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।


বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণেরও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন। তারা মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages