সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ: ওসির পদত্যাগ দাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, August 13, 2026

সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ: ওসির পদত্যাগ দাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

 



রাকিবুল ইসলাম : ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্বারা সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পীসহ একাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্যে চালানো সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৫ টায়  বিক্ষোভ প্রদর্শন করে সরাসরি সদর থানার গেটে যেয়ে  সমাবেশ  করেন সদর উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মামলা হওয়া সত্ত্বেও উল্লেখযোগ্য কোনো আসামিকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা সদর থানার ওসির অবিলম্বে পদত্যাগ দাবি করেন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আলটিমেটাম দেন।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলের উদীয়মান নেতৃত্বকে ভয় দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। কিন্তু ছাত্রদল কোনো অন্যায়-অত্যাচারের কাছে মাথা নত করবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সেক্রেটারি ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা তাঁতি দলের সেক্রেটারি মোহাম্মদ সাহেব আলী, পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ নাহিদ হাসান এবং আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম জিকুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে থানার সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages