শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, September 18, 2026

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন

 


মোঃ আছাদুজ্জামান লিটন : ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার দ্বিবার্ষিক কর্মী সম্মেলন আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসার অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নবগঠিত পৌর কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. আবু ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা সোয়েব আহমেদ।

সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ইসলামী আন্দোলনের নবনির্বাচিত সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, শ্যামনগর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা শহীদুল্লাহ, সেক্রেটারি আবুবক্কার সিদ্দিক, উপজেলা সেক্রেটারি আব্দুল আল মামুন, পৌর শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা হাফেজ মনিরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লোকমান হোসেন জাফরী বলেন, কোরআন-হাদিসের নির্দেশনা ও ইসলামী আদর্শ মেনে প্রত্যেককে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, দলের নির্দেশনা ও আদর্শ মেনে দায়িত্ব পালন করা প্রত্যেক কর্মীর জন্য গুরুত্বপূর্ণ।



No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages