মোমিনুর রহমান:
সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের নিচে চাপা পড়ে শুভঙ্কর মন্ডল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে উপজেলার বংশীপুর লস্কর ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শুভঙ্কর মন্ডল পার্শ্ববর্তী খুলনা জেলার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি দ্রুতগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২০১১) পথিমধ্যে একটি মোটরসাইকেলকে পাশ থেকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক শুভঙ্কর মন্ডল মারা যান।
পরিবার ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শুভঙ্কর মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালে নিজ বাড়িতে ফেরার পথে বংশীপুর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।




No comments:
Post a Comment