ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 17, 2026

ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন



ডেক্স নিউজ :

চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এক উপপরিদর্শক (এসআই) ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই কর্মকর্তার নাম মামুন উর রশিদ।

পুলিশ জানায়, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮ জন পুলিশ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। 

ডোপ টেস্টের কথা জানার পর থেকে গত ১৫ সেপ্টেম্বর তিনি ফাঁড়ি থেকে চলে যান।ফাঁড়ির পক্ষ থেকে বলা হয়েছে, এসআই মামুন উর রশিদ নিয়মিত মাদক সেবন করতেন– এমন তথ্যও পাওয়া গেছে। ফলে তার ডোপ টেস্টের ফলাফল সংগ্রহের সিদ্ধান্ত হয়। সে ভয়ে মামুন গা ঢাকা দেয়।


চাঁদপুরের পুলিশ সুপারকে জানানো হয়। সাথে সাথে তার নির্দেশে মামুনকে খুঁজে বের করে ফাঁড়িতে ফিরিয়ে আনতে নির্দেশ দেন। পুলিশ সদস্যরা তার বাসায় যান। কিন্তু সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি।


নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দুদিনই তার বাসায় পুলিশ সদস্য পাঠানো হয়েছে। কিন্তু তাকে বাসায় পাওয়া যায়নি। মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।


চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে যাদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে।


তিনি আরো বলেন, নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মামুনকে আমরা খুঁজে বের করবোই।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages