ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৬: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী অবস্থান সুদৃঢ় করার প্রত্যয়ে 'রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)'—এর দুই বছর মেয়াদি (২০২৭–২০২৮) নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়।
নবগঠিত এই কেন্দ্রীয় কমিটিতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে সংগঠনের 'আজীবন মুখপাত্র' হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের পরিবারের একাধিক সদস্যকে নতুন কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনটির নতুন কমিটিতে আ ন ম আয়াস সভাপতি এবং সাজ্জাদ হোসাইন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মার্জিয়া খন্দকার রিমি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আয়ন রহমান খান।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ শাহ্ আলম বাদশা, মূখ্য সমন্বয়কারী পদে মায়িদা ইসলাম শর্মী এবং দপ্তর সম্পাদক পদে মিল্লাত হোসাইন দায়িত্ব পেয়েছেন। এছাড়া সোশ্যাল মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে বেঞ্জির মুন্নে, অর্থ সম্পাদক হিসেবে আল আমিন ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে মোঃ নাজমুস সাকিব এবং প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে ইতালি প্রবাসী আলী আহমেদ মিটনকে মনোনীত করা হয়েছে।
শহীদ পরিবারের সদস্যদের মধ্য থেকে শহীদ সোহেল রানার ভাই মোঃ আলভী নাবিল হোসেন সহ-সভাপতি, শহীদ সাইফুল ইসলামের ভাই হাফিজুল হক যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদ আব্দুর রহমান জিসানের পিতা মোঃ বাবুল সরদার সহ-মুখপাত্র এবং শহীদ শাকিনুর রহমানের ভাই ডা. এম এ আদম আলী ধর্ম বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি নারী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদ রাজনের বোন ফারজানা আক্তার।
কমিটির অন্যান্য সহ-সভাপতিগণ হলেন— ফয়সাল আহমেদ, নাসরিন নাহার শিলা ও প্রভাষক সুরাইয়া ইয়াসমিন। এছাড়া বিভিন্ন বিভাগীয় সম্পাদক, সহ-সম্পাদক, ১০ জন সংগঠক এবং ৩১ জন সদস্যের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পাশে থাকা, খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষা এবং আজাদির লড়াই বিনির্মাণে এ কমিটি কাজ করবে। "সংলাপে সমাধান, চাপে পরিবর্তন"—এই মূলমন্ত্রকে সামনে রেখে আগামী দুই বছর সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা নিয়োজিত থাকবেন।




No comments:
Post a Comment