দেবহাটা সদর ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়ছেন যুবদল নেতা আব্দুল্লাহ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, September 12, 2026

দেবহাটা সদর ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়ছেন যুবদল নেতা আব্দুল্লাহ

 


মোমিনুর রহমান:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবহাটা সদর ৫ নম্বর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রথমবারের মতো প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উদীয়মান যুবদল নেতা আব্দুল্লাহ আল রেজা। বাবার রাজনৈতিক আদর্শ ও জনসেবাকে পাথেয় করে এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন এবং একটি পূর্ণাঙ্গ মডেল ইউনিয়ন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। উল্লেখ্য, তার বাবা আবুল ফজল ইতিপূর্বে অত্যন্ত সফলতার সাথে দুইবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পেছনের অনুপ্রেরণা সম্পর্কে আব্দুল্লাহ আল রেজা জানান, নিজ এলাকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলোর স্থায়ী সমাধান করতেই তিনি মাঠে নেমেছেন। এলাকার উন্নয়নে এলাকাবাসীর আন্তরিক সেবা করার সুযোগ কামনা করেন তিনি।

ভোটাররা কেন তাকে নতুন করে বেছে নেবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার পরিবার সবসময় সাধারণ মানুষের বিপদ-আপদে পাশে থেকেছে। তিনিও ব্যক্তিগতভাবে সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। পারিবারিক ঐতিহ্য ও মানুষের ভালোবাসাই তার মূল শক্তি।

এলাকার উন্নয়নে তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতিসমূহ:

মডেল অবকাঠামো ও জনকল্যাণ: জলাবদ্ধতা নিরসন এবং প্রতিটি মানুষের জন্য সুপেয় পানির সুব্যবস্থা নিশ্চিত করা।

স্বচ্ছ সেবা: ভিজিডি, ভিজিএফ, বিধবা, বয়স্ক ও অন্যান্য সরকারি ভাতা কোনো ধরনের দুর্নীতি বা হয়রানি ছাড়াই সঠিক মানুষের কাছে পৌঁছানো।

 পরিকল্পিত খাল খনন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন।

 যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলার আয়োজন ও সুস্থ বিনোদনের ব্যবস্থা।

দ্রুত বিচার সেবা: গ্রামীণ ছোটখাটো বিরোধ ও ঝামেলার ক্ষেত্রে থানায় যাওয়ার হয়রানি এড়াতে ইউনিয়ন পরিষদ বা স্থানীয় গ্রাম্য সালিশের মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিষ্পত্তি।

তিনি আরও যোগ করেন, জনগণের নিঃস্বার্থ সেবাই তার রাজনীতির মূল লক্ষ্য। বিগত দিনে সাধারণ মানুষের ভালোবাসাকে পুঁজি করে এবং বাবার সুনামের ধারা অব্যাহত রেখে তিনি মানুষের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করতে চান। আসন্ন নির্বাচনে তরুণ ও পরিবর্তনকামী ভোটারদের অভূতপূর্ব সমর্থনে দল-মত নির্বিশেষে বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages