রাকিবুল ইসলাম : দুই বছরের বিরতি কাটিয়ে সাতক্ষীরায় প্রায় ৩০০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ‘গুড়পুকুরের মেলা’র শুরু হয়েছে ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল ৩ টায় আনুষ্ঠানিকভাবে ২০ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই মেলাকে কেন্দ্র করে সমগ্র জেলাজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আনন্দ ও উৎসব-উদ্দীপনা। শত বছরের এই মেলা পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অর্ণব দত্ত। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।i




No comments:
Post a Comment